মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ভোলায় করোনায় মৃত্যর মিছিলে আরও ২ নারী,আক্রান্ত ১৮২

ভোলায় করোনায় মৃত্যর মিছিলে আরও ২ নারী,আক্রান্ত ১৮২

মহিউদ্দিন ভোলা সদর প্রতিনিধি:

ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১ জন ও দৌলতখান উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪ দিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জন করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এদের মধ্যে ভোলা সদরে ৩০ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩২ জন, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৯ জন, চরফ্যাশনে একজন, মনপুরা পাঁচজন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৪ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com