বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
করোনায় আক্রান্ত সশস্ত্রবাহিনীর ১০২০ জন সদস্য

করোনায় আক্রান্ত সশস্ত্রবাহিনীর ১০২০ জন সদস্য

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সদস্য এতে সংক্রমিত হয়েছেন।এর মধ্যে ১০ জন ইতোমধ্যে মারা গেছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সদস্য এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাদের পরিবারের আরো ৯২ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে।এছাড়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১ হাজার ৩৬৪ জনের এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন ইতোমধ্যে মারা গেছেন। ৯৩৩ জন দেশের বিভিন্ন সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ৪২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে ফিরে গেছেন।এখন পর্যন্ত মারা যাওয়া সেনা সদস্যদের ৮ জনের বয়স ৬০ বছরের বেশি ছিল। তারা অবসরপ্রাপ্ত ছিলেন। বাকি দুইজন কর্মরত সেনা সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিরাময় রোগে ভুগছিলেন।এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন বাকিরা সবাই বর্তমানে সুস্থ আছেন।সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) দেশের প্রতিটি হাসপাতালে মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন রয়েছে। সেখানে এখন পর্যন্ত ৭ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসকদের দিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুদ আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com