শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :


মঙ্গলবার সকাল ১১ টার কিছু সময় পর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা চত্বরে তালিকাভুক্ত শ্রমিকদের এ উপহার বিতরণ করা হয়।এসময় বক্তারা বলেন, কর্মহীন আবসিক হোটেল শ্রমিক , অন্যান্য সহায়ক কমর্চারী ও পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ঠ জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। পর্যায়ক্রমে আবসিক হোটেল শ্রমিক , অন্যান্য সহায়ক কমর্চারী,  পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী, হকারদের প্রধানমন্ত্রীর উপহারের আওতায় আনা হবে। তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।বক্তারা আরও বলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় জন্য তিন হাজার ২০০ কোটি টাকার  প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর মধ্যে পর্যটন খাতের হোটেল/মোটেল/থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে চার শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন-আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সৈয়দ মুরাদ ইসলাম প্রমুখ।
কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সেবা ও অন্যান্য সরকারী কার্যক্রমের সমন্বয়ক এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের  তত্ত্বাবধানে এ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com