শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
সবচেয়ে বড় দিন রোববার (২১ জুন)। ঠিক এ দিনেই হতে যাচ্ছে সূর্যগ্রহণ

সবচেয়ে বড় দিন রোববার (২১ জুন)। ঠিক এ দিনেই হতে যাচ্ছে সূর্যগ্রহণ

উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন রোববার (২১ জুন)। ঠিক এ দিনেই হতে যাচ্ছে সূর্যগ্রহণ। সব মিলিয়ে বিরল এ দিনটিতে এক মহাজাগতিক দৃশ্যেরও দেখা মিলবে দেশের আকাশে।

প্রতি বছরের ২১ জুন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে। এতে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন দেখা যায়। কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। সূর্য উত্তরায়ণের শেষ সীমাও এই দিনে সংঘটিত হয়।

আর এ দীর্ঘতম দিনটিতেই আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে সারাদেশ থেকে এ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ঢাকার স্থানীয় সময় দুপুর ১১টা ২৩ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। দুপুর ১টা ১২ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও দুপুর ২টা ৫২ মিনিটে গ্রহণ শেষ হবে।

এ দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। আর এ দিনটিতেই সূর্যগ্রহণ হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে বহু মানুষের মাঝে। তবে সূর্যগ্রহণ খালি চোখে দেখা যাবে না। এজন্য যথাযথ প্রস্তুতি নিয়ে তবেই কেউ পর্যবেক্ষণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com