বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা কতদিন বাংলাদেশের থাকবে এটা নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন :ওবায়দুল কাদের

করোনা কতদিন বাংলাদেশের থাকবে এটা নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন :ওবায়দুল কাদের

করোনার প্রকোপ কেন ২ থেকে ৩ বছর স্থায়ী হতে পারে তার ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় দুঃখও প্রকাশ করেন তিনি। এর আগে করোনার স্থায়িত্ব নিয়ে তার বক্তব্যকে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলেন ওবায়দুল কাদের।

সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা চালাচ্ছে, তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে বলেও জানান তিনি।করোনা সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার ব্রিফিংয়ে আসেন স্বাস্থ্য অধিদপ্তারের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

এসময় তিনি বলেন, করোনা এক, দুই বা তিন মাসে শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। এ বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে নানা পর্যায়ে। শুক্রবার, তার এই বক্তব্যকে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পরে শুক্রবার রাতে করোনার প্রাদুর্ভাব কেন দুই বা তিন বছর স্থায়ী হতে পারে তার ব্যাখ্যা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে দেশে করোনার স্থায়িত্ব নিয়ে দেয়া বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় দুঃখও প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com