বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
করোনা ও উপসর্গে সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

করোনা ও উপসর্গে সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ১১ জুলাই রোববার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৪২৪ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাট গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুজ্জামান (৬০). তালা উপজেলার আটরাই গ্রামের মৃত বসির আলীর ছেলে ইজাহার আলী (৭৫), সদর উপজেলার বাঁকাল গ্রামের মইজুদ্দীনের স্ত্রী মর্জিনা খাতুন(৭০) ও শহরের ইটাগাছা এলাকার মৃত মোস্তাফা আলীর স্ত্রী আজমিরা খাতুন (৬৫)। এছাড়া করোনা অক্রান্ত হয়ে মারা গেছে খুলনার পাইকগাছা এলাকার মৃত আলবাদী খানের স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই ভোর রাত পৌনে ১টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৫৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৯৮ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে মারা গেছে আরো ৫ জন। জেলায় মোট ৫৫৩ টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ১৯৭ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা সনাক্ত হয়। বাকী ৩৫৬ টি নমুনা র‌্যাপিড এন্টিজেন্ট কিটে পরীক্ষা করা হয়। সেখানে আরো ৮৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।

তিনি আরো বলেন, শনিবার ১১ জুলাই পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪৮৬জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১২০৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৮ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জনসহ ভর্তি অছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১১৭২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৪৫ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৪৭ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৩৮১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৭৮ জন। জেলায় ১০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৭ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪২৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com