সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
পিরোজপুরের নাজিরপুরে চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুরে চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্য বরখাস্ত

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন কারণে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম।আজ বৃহস্পতিবার শেষ বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশ হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।


গত ৯ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারার অপরাধ প্রমাণ হওয়ায় এবং দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারার বিধান মতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওই দিনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া একই অপরাধে ২ মে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার জন্য ৩ মে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।


এ ঘটনার প্রায় দু’মাস পরে ১৭ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি কেন তাদেরকে পদ হতে চুড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসক, পিরোজপুর এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com