বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌ল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের দু‌টি ওয়ার্ড লকডাউন করার সিদ্ধান্ত

ব‌রিশা‌ল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের দু‌টি ওয়ার্ড লকডাউন করার সিদ্ধান্ত

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নগরীর ২টি ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে অনলাইনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ নং ও ২৪ নং ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনের সকল রেড জোন চিহ্নিত ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হবে। লকডাউন শুরুর তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে বলে বৃহস্পতিবার রাতে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।সরকার শর্তসাপেক্ষে দেশের সকল কার্যাবলি এবং জনসাধারণের চলাচলে জোন ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে। তারই ধারাবাহিকতায় আক্রান্তের সংখ্যার হার বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের অন্যান্য জায়গার মত বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করেছে।

অনলাইনে অনুষ্ঠিত ওই সভায় যুক্ত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল ডি.জি.এফ.আই পরিচালক কর্ণেল জিএস মোঃ বাকের, শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফয়সাল আবেদী হাসান, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম বিপিএম, বরিশাল এন.এস.আই যুগ্ম পরিচালক অসিত বরন সরকার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জি.এম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার।

বিসিসির রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে জনসাধারণের চলাচল ও সার্বিক কার্যাবলি নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ড ভিত্তিক লকডাউন করার বিষয়, লকডাউন চলাকালীন স্বাস্থ্য সেবা ও জনসচেতনতা, নৌপথ ও সড়ক পথে যানবাহন চলাচলের সীমাবদ্ধতা, লকডাউন এলাকার জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া সহ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com