বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বাড়ি ফিরেছেন ১৫০ জন ভারত ফেরত বাংলাদেশি নাগরিক

কুমিল্লায় বাড়ি ফিরেছেন ১৫০ জন ভারত ফেরত বাংলাদেশি নাগরিক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা:


কুমিল্লার বিভিন্ন আবাশিক হোটেলে থাকা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন ১৫০ জন ভারত ফেরত বাংলাদেশি নাগরিক। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন রোধে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন তারা।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের হাসপাতালসহ কুমিল্লা নগরীর ১০ টি আবাসিক হোটেলে রাখা হয়েছে। ভারত ফেরত আসাদের মধ্যে হোটেল টোকিও, হোটেল জমজম, মঃ বাগিচাগাঁও, মেডিকেল কলেজ কোয়ারেন্টাইন, মঃ শাসনগাছা, আল ফালাহ, রেড রোফ ইন, হোটেল ভিক্টোরি, আলেখার চর হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে প্রতিদিনই অনেকেই বাড়ি ফিরছেন।
মোট ২৯৪ জন কুমিল্লার বিভিন্ন হোটেলে কোয়ারিন্টিনে ছিলেন। যাদের ১৪ দিনের এই পর্বটি শেষ হয়েছে তাদেরকেই বাড়ি ফিরতে দেয়া হচ্ছে। যারা ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে যারা দেশে ফিরেছেন তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার আবাসিক হোটেলগুলোতে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করাচ্ছেন প্রশাসন। এসময়ে মধ্যে তাদের ২ বার করোনা ভাইরাসের র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট (আরটিপিসিআর) করা হয়েছে। তাদের কারো করোনা পজেটিভ শনাক্ত হয়নি। জেলা ডেপুটি সিভিল সার্জন শাহাদাৎ হোসেন এসব তথ্য জানান ।
এসময় তিনি জানান, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে ভারত ফেরতদের এই কেয়ারেন্টিন কার্যক্রম চলছে। ব্রাহ্মণবাড়িয়ার হোটেলগুলোর ধারনক্ষমতা শেষ হয়ে যাওয়াতেই কুমিল্লার হোটেল গুলোতে তাদের রাখা হচ্ছে।
শাহাদাৎ হোসেন জানান, কোয়ারেন্টিনে যারা থাকছেন তাদের নানান বায়না নিয়ে বিপাকে পরতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চিকিৎসা সেবার বাইরেও তারা বিভিন্ন সময় যে যে আবদার করে তা শোভনীয় নয়। এই মহামারির সময়ে রাত বিরাতে তাদের চাহিদা পূরন করাও সম্ভব হয় না। কিন্তু দেশের সচেতন নাগরিক হিসেবে তাদের বুঝা উচিত যে তারা একটি বিপজ্জনক সময় পার করছেন- তাদেরকে আরো সহনশীল হতে হবে।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলবাহিনীর যৌথ সমন্বয়ে সীমান্ত এলাকাগুলোতে পর্যবেক্ষণ চলছে। কেউ ওপার থেকে বেআইনীভাবে আসার সুযোগ নাই। গত ১২ দিনেরও বেশি সময় ধরে কুমিল্লা করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত। আমরা এরই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এজন্য আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
৪ জুন শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ পর্যন্ত প্রায় ১৫০ জন ভারত ফেরত তাদের কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোয়ারেন্টাইনে থাকার সকল ব্যবস্থ্ াকরে দেওয়া হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com