সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারী থানায় রোদে-বৃষ্টিতে নষ্ট হচ্ছে জব্দকৃত মোটরসাইকেল

বোয়ালমারী থানায় রোদে-বৃষ্টিতে নষ্ট হচ্ছে জব্দকৃত মোটরসাইকেল


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী থানায় বিভিন্ন অভিযোগে আটক ২৯টি মোটর সাইকেল খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আর নষ্ট হচ্ছে জাতীয় সম্পদের। থানা কতৃপক্ষ বলছেন, আটক হওয়া এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং অবৈধভাবে ভারত থেকে আনা রেজিস্ট্রেশনবিহীন। আটককৃত এসব মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।বোয়ালমারী থানায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, থানার উন্মুক্ত স্থানে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এসব মোটরসাইকেল। থানা সূত্রে জানা যায়, যে সমস্ত মোটর সাইকেল জব্দ করা হয়েছে তার অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং অবৈধভাবে ভারত থেকে আনা। এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রয়েছে। এ কারণে মোটর সাইকেল মালিকদের এ বিষয়ে কোন গুরুত্ব নেই। মামলার বিষয়টি নিস্পত্তি হলে নিলামের ব্যবস্থা করা যেত। নিলাম হলে সরকার আর্থিক ভাবে লাভবান হবে বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। খোলা আকাশের নিচে জং ও মরচে পড়ে নষ্ট হচ্ছে। এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই দামি। এসবের মধ্যে ১৫০ সিসি পালসার, ১৩৫ সিসি ডিসকভারসহ বিভিন্ন দামি ব্রাণ্ডের মোটরসাইকেল রয়েছে। অকসানে বিক্রী করতে পারলে ভাল দাম পাওয়া যেত।বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল সিকদারের মতে, আদালত কর্তৃপক্ষ আটককৃত মোটরসাইকেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত নিস্পত্তি করে নিলামের  নির্দেশ দিলে সরকার আর্থিক ভাবে লাভবান হতে পারতো।বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ ইসলাম বলেন,’এই মুহূর্তে থানা চত্বরের উন্মুক্ত জায়গায় মোটর সাইকেলগুলো পড়ে আছে। এসব মোটরসাইকেলের কোনটি চোরাই, কোনটির বিরুদ্ধে মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। আমি প্রতিবেদন তৈরি করে খুব শীঘ্রই জমা দেব। পরবর্তী নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com