শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সক্রিয় রাজনীতির পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা ?

সক্রিয় রাজনীতির পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা ?

ডেস্ক নিউজ:

একুশের ভোটের আগে টলিপাড়ায় দলবদলের হাওয়া। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সৌরভ দাস, কৌশানি মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, ভরত কলের মতো তারকারা। বিজেপিতে আবার যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সক্রিয় রাজনীতির এই পথে কি হাঁটবেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)? সংবাদ প্রতিদিন ডিজিটালের লাইভ আড্ডায় এই প্রশ্নই করা হয়েছিল দুই তারকাকে। প্রশ্নের উত্তরে তাঁরা সাফ জানিয়ে দেন, মানুষের পাশে দাঁড়াতে গেলে কোনও রাজনৈতিক পদের প্রয়োজন নেই। এই বেশ ভাল আছেন দু’জনে। কোনও বাধা নেই, কারও কথায় চলতে হচ্ছে না, কী বলতে হবে কেউ শিখিয়ে-পড়িয়ে দিচ্ছেন না। এমন জীবনই ভাল লাগছে টলিপাড়ার যুগলের।

লাইভ সেশনে অঙ্কুশ নিজের ও ঐন্দ্রিলার পক্ষ থেকেও উত্তর দেন। সেখানেই জানান, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে এবং এসেছেও। কিন্তু আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁদের। কারণ সেই দায়িত্ব সামলাবার মতো পরিপক্কতা এখন তাঁর কিংবা ঐন্দ্রিলার নেই। অঙ্কুশের মতে, “রাজনীতিতে না এসেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। যেমনটা সোনু সুদ (Sonu Sood) করে দেখিয়েছেন। আমফান ও করোনা (Corona Virus) পরিস্থিতিতে আমি আর ঐন্দ্রিলাও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। যতটা পেরেছি, সাহায্য করেছি। তবে রাজনীতি বিশাল বড় দায়িত্ব। সেই যোগ্যতা আমার ও ঐন্দ্রিলার নেই।”

রাজনীতি নিয়ে কোনও নেতিবাচক মনোভাব নেই অঙ্কুশের। তিনি চান, সৎ যুবপ্রজন্ম এই দায়িত্ব নিতে এগিয়ে আসুক। তবে অঙ্কুশের পক্ষে এখন সেই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এরপরই আবার টলিপাড়ার তারকা জানান, যদি মানুষকে কোনও বার্তা দিতে হয় তাহলে সিনেমা তৈরি করেই সেই বার্তা তিনি দেবেন। উল্লেখ্য, শুক্রবারই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com