বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ক‌রোনা রোগী‌দের ১’শত আইসিইউ বেড স্থাপন করাসহ বিভিন্ন দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাসদ

ক‌রোনা রোগী‌দের ১’শত আইসিইউ বেড স্থাপন করাসহ বিভিন্ন দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাসদ

বরিশালে সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের স্যাম্পল সংগ্রহ, শেবাচিম হাসপাতালে করোনার আলাদা ইউনিট চালু ও ১ শত আইসিইউ বেড স্থাপন করা সহ বিভিন্ন দাবীতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার নেতৃবৃন্দ। আজ ১৫ ই জুন বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বীনি কুমার টাউন হল সম্মুখে মানববন্ধন মানববন্ধন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)বরিশাল জেলা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাসদ বরিশাল জেলার আহব্বায়ক ইমরান হাবিব রুমন। প্রধানবক্তা জেলার সদস্য সচিব ডা.মনিষা চক্রবর্ত্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের সমালোচনা করে বলেন, সরকারের অবহেলায় সারা দেশে প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই টেস্টের পরিমান কমিয়ে আক্রান্ত কম দেখানোর ঘৃন্য চক্রান্ত চলাচ্ছে সরকার। তাই কীট সরবরাহ কমিয়ে দিয়ে জনগনকে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অভিযোগ রয়েছে একজন রোগীকে করোনা পরীক্ষার জন্য ৭ দিন পরে সিরিয়াল পেতে হচ্ছে এটা মস্করা ছাড়া আর কিছুই না। করোনা উপসর্গ দেখা দিলে সাধারন মানুষের করোনা টেস্ট করাতে শেবাচিম হাসপাতালে যায়। কিন্তু তদবির লবিং ছাড়া সেখানে করোনা পরিক্ষা করা যাচ্ছেনা। বরিশালে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভাগের প্রায় কোটি মানুষের জন্য একমাত্র হাসপাতাল শেবাচিম। এখানে রোগীদের চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত আইসিইউ ও অক্সিজেন’র ব্যাবস্থা। তাই আমাদের দল বাসদ শেবাচিমে পৃথক করোনা ইউনিট, ১ শত আইসিইউ বেড স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি যানাচ্ছি। করোনা রোগীকে বহনের জন্য সরকারী ভাবে নেই কোন পৃথক এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা।

সরকারী এ্যাম্বুলেন্সে গন রোগী পরিবহনের জন্য করোনা আক্রান্ত ঝুকি বাড়ছে। দেশের এই ক্রান্তিকালে মানুষের জীবনের কথা চিন্তা করে সরকারের উচিৎ করোনা রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত
এ্যাম্বুলেন্সেরর ব্যবস্থা করা। তিনি বলেন আমাদের দল বাসদ নিজেদের অর্থ ব্যায় করে রোগী বহনের জন্য অটো রিক্সা মোটিফাই করে ১০ এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করেছি। কিন্তু তা পর্যাপ্ত নয়। যে চিকিৎসক করোনা রোগীর চিকিৎসা দিবে তার জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী। তাই প্রতিদিন চিকিৎসক ও নার্স আক্রান্ত বেড়েই চলছে এব্যাপারে সরকারের দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষকরা যাচ্ছেনা। বরিশাল সিটি কর্পোরেশনেরও রয়েছে স্বাস্থ্য খাতে ভূমিকা রাখার। তারা বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্ট করাতে পারে। কিন্তু তা করছেনা!বিসিসি’র স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে তাই জনমনে প্রশ্ন জেগেছে। করোনা সংক্রমনের পর থেকে বরিশালের মানুষ মেয়র ও তার কাউন্সিলরদের খুজে পাচ্ছেনা। জনগনের দূঃসময়ে তার গাঢাকা দিয়েছে।
মানববন্ধনে অন্যান্নদের বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার,শ্রমিক ফেডারেশন নেতা নুরুল হক সহ- নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com