বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ৪৭শ’ ৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬৪

যশোরে ৪৭শ’ ৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬৪


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৪৭শ’ পার হয়েছে। শুক্রবার নতুন করে ৯ জন শনাক্তের মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭শ’ ৩ জন।  এছাড়া ৬৪ জনের মৃত্যু হয়েছে।  এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই পর্যন্ত  ২শ’ ৯১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, শুক্রবার যশোর বিজ্ঞাস ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ১৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কারো অ্যান্টিজেন পরীক্ষা হয়নি।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই পর্যন্ত জেলার ২৪ হাজার ১শ’ ২৪ জনের  ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে করোনা পজেটিভ ৪৭০৩ জন। সুস্থ হয়েছেন ৪৩৬৬ জন। মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে যশোরে ৫৫ জন এবং ঢাকা ও খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন মারা গেছেন।
সিভিল সার্জন আরো জানান, গত ৫ ডিসেম্বর থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা সন্দিগ্ধ রোগীদের অ্যান্টিজের পরীক্ষা শুরু হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) পর্যন্ত হাসপাতালে ৪৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। বাকি ২৪৫ জনের নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে প্রথম বারে ৫শ’ কিট পাওয়া যায়। এখনো পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২শ’ কিট মজুদ আছে। আরো ১ হাজার কিটের চাহিদাপত্র স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com