বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বোয়ালমারীতে সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হলো মহিলা কলেজের ১৬ শিক্ষক কর্মচারী

বোয়ালমারীতে সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হলো মহিলা কলেজের ১৬ শিক্ষক কর্মচারী

করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ননএমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের প্রণোদনা দিচ্ছে সরকার। সরকারি এই প্রণোদনা থেকে বঞ্চিত হলো ফরিদপুরের নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ১৬ জন শিক্ষক কর্মচারী।

জানা যায়, বোয়ালমারী উপজেলার সকল নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার প্রদত্ত প্রণোদনা পেলেও কলেজটির বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ তথ্য হালনাগাদ না থাকায় এ সুযোগ থেকে বঞ্চিত হলো উপজেলার এ শিক্ষা প্রতিষ্ঠানটি। উল্লেখ্য দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা ব্যানবেইস। এ ব্যাপারে কলেজটির ননএমপিওভুক্ত অনার্স শাখার শিক্ষক উজ্জ্বল মল্লিক জানান, ননএমপিওভূক্ত শিক্ষকদের একমাত্র আয়ের উৎস শিক্ষার্থীরা।

তাদের প্রদত্ত বেতনের মাধ্যমে আমাদের বেতন প্রদান করে কর্তৃপক্ষ। করোনাকালীন দুর্যোগে সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের বেতনও বন্ধ রয়েছে। আমরা মানবেতর জীবন যাপন করছি। না পারছি ত্রাণ নিতে, না পারছি কারও কাছে হাত পাততে। সরকার ঘোষিত ননএমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের প্রণোদনার বিষয়টি আশার আলো দেখালেও কলেজটির অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সায়মা আক্তারের গাফিলতির কারণে আমরা ১৬ জন শিক্ষক কর্মচারী প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছি।

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি অস্বীকার করে বলেন, কেনো নন এমপিওভূক্ত শিক্ষকরা প্রণোদনা থেকে বাদ পড়েছেন, তা শিক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম জানান, কলেজ কর্তৃপক্ষ ব্যানবেইস এর তথ্য হালনাগাদ না করায় কলেজটির নন এমপিভুক্ত শিক্ষকরা এই প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

কলেজটির পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আজিজ জানান, কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কলেজটির নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com