মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ডিমলায় ভূর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ।

ডিমলায় ভূর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ।

ডিমলায় ধান,গম কাটা ও মারাইয়ের সুবিধার্থে  ৫০ শতাংশ ভূর্তুকি মূল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে কৃষকের মাঝে, কম্বাইন্ড হারভেস্টার মেশিন (কৃষি যন্ত্র)  বিতরণ করা হয়।  

শ্রমিক সংকট ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে এই কম্বাইন্ড হারভেস্টার (কৃষিযন্ত্র) বিতরণ করা হয়।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, আমাদের সারা বছরের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি জোগান দেয় বোরো ধান, সেজন্য ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি। এটি করতে পারলে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে। তিনি আরও জানান, ২০১৯-২০২০ অর্থ-বছরে ডিমলা উপজেলায় ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ৩ টি রিপার মেশিন ৫০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরন করা হয়।

কৃষিতে শ্রমিক ঘাটতি ও উৎপাদন খরচ বেশি হওয়ায়  এই অাধুনিক যন্ত্রগুলো প্রতি ঘন্টায় প্রায় এক একর জমির ফসল কর্তন ও প্যাকেটজাত  করতে সক্ষম। কৃষি উৎপাদন খরচ হ্রাস হওয়ায় এই মেশিন ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় কৃষকেরা বলে জানিয়েছেন ডিমলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতোমধ্যে নতুন করে আরও ৪ জন কৃষক ৫০ শতাংশ ভূর্তুকিতে মেশিন ক্রয়ের জন্য আবেদন করেছেন।

যন্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক, সাংবাদিক সহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com