বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্ধী ৬ ইউনিয়ন

সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্ধী ৬ ইউনিয়ন


অতি বৃষ্টিপাত ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে উপজেলার ৬ ইউনিয়নের পানিবন্দি পরিবারের অনেকে আত্মীয় ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে এসেছে প্রায় ৩০টি পরিবার। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সিংড়া-কলম সড়কের বলিয়াবাড়ী এলাকার রাস্তা। যেকোন মুহূর্তে ধসে যেতে পারে এ রাস্তাটি।

এছাড়াও রোপা আমন সহ উপজেলার ৩৫০টি মাছ চাষের পুকুর ভেসে গেছে। তাছাড়া বিলের ঘাস ডুবে যাওয়ায় খাদ্য সঙ্কটে রয়েছে গবাদিপশু। স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে এ উপজেলার বন্যা কবলিত এলাকার গবাদিপশুর।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, মঙ্গলবার সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৬৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেরকোল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হচ্ছে। অপরদিকে, ত্রিমোহনী কলেজ এলাকার রাস্তা সংস্কার করে পানি প্রবাহ বন্ধের কাজ আজ শুরু হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এর মধ্যে তাজপুর, শেরকোল ও কলম ইউনিয়ন ঝুকিপূর্ণ। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ৫-৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০টি পরিবার গবাদি পশুসহ আশ্রয় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com