শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের সকল দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ মানুষের পাশে থাকে : পানি সম্পদ উপমন্ত্রী

দেশের সকল দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ মানুষের পাশে থাকে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের সকল দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। বিএনপি শুধু গর্তের মধ্যে ঢুকে লম্বা লম্বা কথা বলে।আজ সকালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবীবুর রহমান, প্রধান প্রকৌশলী তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম এবং নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।এনামুল হক শামীম বলেন, দেশের মানুষের দু:খ ব্এিনপি নেতারা বোঝে না।

তারা ঘরের মধ্যে নিরাপদে বসে শুধু সরকারের সমালোচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার এবং আওয়ামীলীগ একযোগে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ”উপমন্ত্রী বলেন : “স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রকল্পগুলোর কাজ অব্যাহত রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধের জরুরি মেরামত কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে। আগামীতে সকল বাঁধ সুপার ডাইকের আদলে নির্মাণ হবে যাতে বন্যার পানি দেশের জান-মালের কোন ক্ষতি করতে না পারে। বন্যাদুর্গত সকল এলাকায় পানি উন্নয়ন বোর্ড জরুরী পদক্ষেপ নিতে তৎপর রয়েছে।

বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম চালু রয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খবর রাখছেন বলে উপমন্ত্রী উল্লেখ করেন।পরে উপমন্ত্রী শরীয়তপুরের ঘড়িসার, ডিঙ্গামানিক ইউনিয়ন এবং সখিপুর থানার অসহায় ও দুস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com