বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোভিড-১৯ নিয়ন্ত্রণে জেগে ওঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোভিড-১৯ নিয়ন্ত্রণে জেগে ওঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মহামারির এই পরিস্থিতিতে জেগে উঠতে এবং এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।


ডব্লিওএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, জনগণের জেগে ওঠা প্রয়োজন। তথ্য মিথ্যা নয়। পরিস্থিতি মিথ্যা নয়।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার সংক্রমণ শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ভাইরাসটিতে অন্তত ১ কোটি ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা আরো বলেন, অনেক দেশই এসব তথ্য উপেক্ষা করছে। এখনও সময় আছে। মহামারি নিয়ন্ত্রণে নেয়ার সময় কখনও ফুরিয়ে যায় না।
এদিকে কয়েকদিন আগে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আমরা সকলে চাচ্ছি বর্তমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাচ্ছি প্রতিটি জীবন এগিয়ে যাক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।


তিনি আরো বলেন, কিছু কিছু দেশে পরিস্থিতির অগ্রগতি হলেও মূলত মহামারি বিশ্বব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো মারাত্মক রূপ নেবে। আরো বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হবে।
তিনি পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনের ওপর আবারো গুরুত্বারোপ করেন।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com