মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পাকিস্তানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৪২ জনের প্রাণহানি

পাকিস্তানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৪২ জনের প্রাণহানি

সংগৃহীত।
সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক –

পাকিস্তানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ২৪২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে— আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধসে পড়া, ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত এবং ভূমিধসের কারণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং ১২ জন শিশু।

এরমধ্যে উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তান প্রদেশে মঙ্গলবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ভেসে যাওয়া দশ থেকে পনেরো জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত আটকে পরা ২০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে ।

এনডিএমএ’র তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৫৯৬ জন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে। বন্যায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাঞ্জাবে, সেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, ২৫ জুলাই পর্যন্ত পাকিস্তানে দেশব্যাপী মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগেই ভূমিধসের সতর্কতা জারি করে এনডিএমএ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com