শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাকিস্তানে প্রবল মৌসুমি বর্ষণ : ১২ দিনে ৫০ মৃত্যু

পাকিস্তানে প্রবল মৌসুমি বর্ষণ : ১২ দিনে ৫০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল মৌসুমি বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমি ও ভবনধস এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে পাকিস্তানে গত ২৫ জুন থেকে এ পর্যন্ত মোট ১২ দিনে পাকিস্তানে ৮ শিশুসহ অন্তত ৫০ জনের মারা গেছেন। এছাড়া বন্যা ও ভূমিধসজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন।

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (এনডিএমএ) কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব পাঞ্জাবে এবং সেখানে অধিকাংশ মানুষ মারা গেছেন ভবন ধস ও বিদ্যুৎপৃষ্ট হয়ে।

এডিএমএ’র কর্মকর্তারা যে আট শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছেন, তারা সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার। প্রবল বৃষ্টির ফলে বৃহস্পতিবার আকস্মিক বান ও ভূমিধসে মৃত্যু হয়েছে তাদের।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানিয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সড়কগুলো প্রায় নদীতে পরিণত হয়েছে এবং শহরের ৩৫ শতাংশ এলকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানেও জুন থেকে সেপ্টেম্বর— চার মাস বৃষ্টি হয়। প্রতি বছর যে পরিমাণ বৃষ্টি হয় পাকিস্তানে, তার ৭০ থেকে ৮০ শতাংশই হয় এই চার মাসে।

এই বৃষ্টি একদিকে যেমন পাকিস্তানের জন্য আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও। কারণ পাকিস্তানের কৃষি এখনও অনেকাংশে এই বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। দেশটির ভূগর্ভস্থ পানির সঞ্চয়ও নির্ভর করে এই বৃষ্টির ওপর।

আবার অতিবর্ষণ ঘটলে বন্যা হয় দেশটিতে। গত বছর এমন বন্যায় পাকিস্তানে ১ হাজার ৭ শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ২০ লাখেরও বেশি বাড়িঘর।

সূত্র : এএফপি 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com