মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
গ্যারান্টি দিয়ে বলতে পারি, খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

গ্যারান্টি দিয়ে বলতে পারি, খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

কিশোরগঞ্জ সংবাদদাতা

নিশ্চিন্ত থাকেন, বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদেরকে একটি ছোট ডাটা দেই, বিএনপির আমলে গম এবং চাল আমরা স্টক করতে দেখেছি ৪, ৫, ৬ লাখ মেট্রিক টন সর্বশেষ ৮ লাখ সামথিং। আমাদের আমলে কোনো সময় ১৬ বা ১৮ লাখের নিচে থাকে না। আমাদের রাখার ক্যাপাসিটি আছে ২১ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কিন্তু গতকালকেই আমাদের স্টক হয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। 

খাদ্যমন্ত্রী বলেন, যে দেশের মাটিতে বীজ দিলেই ফসল হয়, সেখানে দুর্ভিক্ষের প্রশ্নই আসে না।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ ২০২৩ উপলক্ষ্যে জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, গম ও চাল আরও স্টক বেশি রাখার জন্য সাড়ে ৫ লাখ মেট্রিক টনের সাইলো বানাচ্ছি আমরা। কাজ অনেকদূর এগিয়ে। আশা করছি সেপ্টেম্বর-অক্টোবর এর মাঝে সাইলোগুলোর কাজ শেষ করে উদ্বোধন করতে পারব। আমরা কৃষকের সুবিধার জন্য এবং হাওরকে নিয়েও চিন্তা করছি, পাঁচ হাজার মেট্রিক টন করে ধানের সাইলো করার পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে প্রজেক্টও পাস হয়েছে। কনসালটেন্ট নিয়োগ হয়েছে, ডিজাইন হচ্ছে। ভেজা ধান কৃষক ধানের সাইলোতে নিয়ে যাবে। এক একটা সাইলোতে ডাইয়ার থাকবে চারটা করে। একেকটি ডাইয়ারে ঘণ্টায় ৩০ মেট্রিক টন করে ধান ঝাড়াই, বাছাই ও শুকিয়ে বিনে ঢুকে যাবে। সেখান থেকে স্লিপ নিয়ে ব্যাংকে চলে যাবে ও টাকা নিয়ে বাড়িতে চলে যাবে কৃষক। ২০০টি সাইলো করার চিন্তাভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী পাইলট স্কিম হিসেবে ৩০টি করার অনুবেদন দিয়েছেন। 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা। এছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে। চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছাড়াও খাদ্য কর্মকর্তাদেরকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, ঢাকার অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি. এম. ফারুক হোসেন পাটিয়ারী, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার প্রমুখ।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া।  

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com