শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি নয়: প্রধানমন্ত্রী

ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

ইসলাম ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৬ই জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় মসজিদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বলার জন্য ইমামদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ইমামদের উদ্দেশে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে যাতে আমাদের সন্তানরা না জড়ায়, এজন্য আপনারা এসবের কুফল তুলে ধরবেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়।

সরকার প্রধান বলেন, আমরা চাই, এদেশে প্রতিটি মানুষ যেন নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে, এটাই ইসলামের শিক্ষা। 

তিনি আরও বলেন, আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করছি, ইসলাম ধর্ম যাতে আরও উন্নতভাবে পালন করতে পারে। ধর্মের প্রকৃত শিক্ষা যাতে পায়। ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসার যাতে ঘটে।

এ সময় ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষন ও আর্থিক উন্নয়ন করা ও ধর্ম প্রচারে সরকারি উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

এর আগে ২০২১ সালের ১০ই জুন প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করার কথা রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com