শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জুন থেকে ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রয় বাড়াবে টিসিবি

জুন থেকে ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রয় বাড়াবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রয় অব্যাহত রাখার পাশাপাশি, এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে এই একই দামে তেল বিক্রয় করবে।


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ জানান, আগামী জুন মাস থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রয় করব।

তিনি বলেন, সরকার টিসিবি’র মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে।


সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাবার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্নমূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।


এর আগে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স এসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনঃনির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com