মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পাখির আবাসন তৈরিতে কুবির অভয়ারণ্য’র ব্যাতিক্রমী উদ্যোগ

পাখির আবাসন তৈরিতে কুবির অভয়ারণ্য’র ব্যাতিক্রমী উদ্যোগ


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র  পরিবেশ বিষয়ক সংগঠন ‘অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পাখিদের নিরাপদ আবাসনের জন্য গাছে কলসি স্থাপন করেছে। এছাড়া তারা গাছের পরিচিতের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগিয়েছে।


মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সংগঠনের অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের অংশ হিসেবে বৈশাখী চত্বরের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগানো হয়। এছাড়া পাখিদের বসবাসের জন্য মাটির কলস বসানো হয়। 


এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, প্রভাষক শারমিন রেজোয়ানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আলী আহসান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহাবুব রহমান মানিক, সিএসই বিভাগের প্রভাষক নয়ন বণিক সহ সংগঠনের আরো অনেকে। 


এ কার্যক্রমের ব্যাপারে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ বাশার বলেন, এই আইডিয়াটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নতুন। দীর্ঘদিন ধরেই প্লান ছিল এরকম কিছু করার। কিন্তু করোনার কারনে সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা সকলে মিলে ক্যাম্পাসের পাখিদের জন্য কিছু করতে পারলাম। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। 


উল্লেখ্য, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন রকম কার্যক্রম করে আসছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com