সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

“বেশী বেশী মাছ চাষ করি” বেকারত্ব দুর করি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে গাইবান্ধার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট শনিবার সকালে গাইবান্ধা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, গাইবান্ধায় ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ব্যাপী এই মৎস্য সপ্তাহ পালিত হবে।

এই সাতদিনে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী,ব্যক্তি,উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, জেলা ও উপজেলায় গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন,প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জীবিদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরন পুর্বক মতবিনিময়,উপজেলার গুরুত্বপুুর্ন এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের প্রশিক্ষন,বিভিন্ন উপকরন বিতরন,( বৈধ জাল,এআইজি,বিকল্প কর্মসংস্থানের উপকরন,মৎস্য খাদ্য,চুন,সার,খৈল ইত্যাদি,এবং ৭ম দিনে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা গনের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষনা হবে।

মতবিনিময় সভায় গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com