শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশের ব্যাংকগুলোতে উপচে পড়ছে আমানতের টাকা

দেশের ব্যাংকগুলোতে উপচে পড়ছে আমানতের টাকা

ডেস্ক নিউজ:

বর্তমানে দেশের ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দিচ্ছে। সুদহার কমিয়ে আনা হলে আমানত পাওয়া যাবে কি না, এ নিয়ে শঙ্কা থাকলেও পরিস্থিতি পুরোপুরি বিপরীত। বর্তমানে দেশের ব্যাংকগুলোতে উপচে পড়ছে আমানতের টাকা। হালনাগাদ তথ্যানুযায়ী, দুই বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে তিন লাখ দশ হাজার কোটি টাকারও বেশি।

বিশ্লেষকরা বলছেন, করোনাকালে গ্রাহকদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাওয়ায়, বাড়ছে আমানত। তবে, আমানতের সুদহার একেবারেই কমিয়ে আনায় বিপাকে সাধারণ মানুষ।  

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৯ সালে এপ্রিলে ব্যাংকগুলোর আমনতের পরিমান ছিল ১১ লাখ ২৬ হাজার কোটি টাকা। দুই বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৪ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা। অর্থ্যাৎ, ২ বছরে আমানত বেড়েছে সাড়ে ২৭ ভাগ।

এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক প্রতি ১০০ টাকায় ৮৭ থেকে ৯২ টাকা পর্যন্ত ঋণ দেয়ার ক্ষমতা ব্যাংকগুলোকে দিয়ে রাখলেও চলতি বছরের এপ্রিলে ঋণ আমানত অনুপাত মাত্র ৭২ দশমিক চার আট ভাগ।

অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ জানান, গ্রাহকদের সঞ্চয় প্রবণতায় আমানত বাড়ছে, কিন্তু বিনিয়োগ না বাড়ানোতে ব্যাংকগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com