বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ত্রিশাল প্রাণিসম্পদের ইন্টার্নি ডাক্তারদের ভালুকা কুমির প্রজনন খামার পরিদর্শন

ত্রিশাল প্রাণিসম্পদের ইন্টার্নি ডাক্তারদের ভালুকা কুমির প্রজনন খামার পরিদর্শন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


২৩/০৫/২১ ইং তারিখ উপজেলা প্রাণিদম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল,ত্রিশালে কর্মরত ৮ জন ইন্টার্ন  ডাক্তারকে নিয়ে ভালুকার উথুরা ইউনিয়নে ‘রেপটাইলস ফার্ম বা কুমির প্রজনন খামার ও  ত্রিশালের রহমানিয়া ডেইরি খামার পরিদর্শনে যান উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হারুন-অর-রশিদ । এখানে থেকে কুমির খামার বিষয়ে ইন্টার্ন ডক্টরস গন সম্মক বাস্তব জ্ঞান লাভ করেন। যেমন কুমিরের জাত দেশে দুই ধরণের কুমির পাওয়া যায়-মিঠা পানির কুমির ও লোনা পানির কুমির।বাণিজ্যিকভাবে সাধারণত লোনা পানির প্রজাতির কুমিরের চাষ করা হয়। ৮ থেকে ১০ বছর বয়সে এসব কুমির ডিম পাড়া শুরু করে। বছরে একবার বর্ষাকালে গড়ে ৫৫ থেকে ৬০টি ডিম দেয় কুমির। এসব ডিমের প্রায় সব গুলো থেকেই  বাচ্চা পাওয়া যায়। কুমির ৮০ থেকে ১০০ বছর বেচে থাকে। খামারের কুমির ৬/৭ বছর পর থেকেই ডিম দিতে শুরু করে। খামারের বাইরে খোলা পানিতে চাষ করা হলে ডিম দিতে সময় লাগে ১৩/১৪ বছর। বাচ্চা ফুটতে সময় লাগে ৮০-৯০ দিন।বাণিজ্যিক খামারে  পালিত কুমির ৬/৭ বছরের মধ্যে মেসুরিটি বা প্রজনন ক্ষমাতা লাভ করে কারণ এখানে ভাল পরিচর্যা  ও খাবার পেয়ে থেকে আর ন্যাচরালি কুমির ১৩/১৪ বছরে প্রজনন ক্ষমতা লাভ করে। সাধারণত বর্ষাকাল কুমিরের প্রজননের সময়। এক বছর বয়স পর্যন্ত কুমিরকে প্রতিদিন একবার খাবার দেয় এখানে। এক বছর বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত কুমিরকে সপ্তাহে পাঁচ দিন করে খাবার দেয় এবং দুই বছর থেকে তিন বছর বয়স পর্যন্ত সপ্তাহে ৩ থেকে ৪ দিন খাবার দেয়া হয়।  আর ব্রিডার কুমিরকে সপ্তাহে এক দিন দৈহিক ওজনের ১৫% খাবার ১ মাসে দেয়া খাবার দেওয়া হয়। ছোট কুমিরকে গরু ও মুরগি মাংসের কিমা এবং মুরগির মাথা দেওয়া হয়। ব্রিডার কুমিরকে ব্রয়লার মুরগি, গরুর মাংস ও বিভিন্ন প্রজাতির মাছ খেতে দেওয়া হয়। কুমির পুকুরের আশে পাশে বিভিন্ন জঙ্গল বা ঘাস দিয়ে নেষ্ট তৈরি করে ডিম পাড়ে। কুমির এক সাথে ৫৫-থেকে ৬০ টি  ডিম দিয়ে থাকে। ডিম থেক বাচ্চা বের হতে ৮৫ থেকে ৯০ দিন লাগে।  সাধারণত ৩ থেকে ৪ বছর বয়সী কুমিরের চামড়া সংগ্রহ করে বিদেশে রপ্তানি করা হয়। কারণ এ বয়সে চামড়া একটু নরম থাকে যা প্রসেসিং এ সহজ। একটা বড় কুমিরের ওজন ১০০০ কেজি পর্যন্ত হতে পারে। বর্তমানে  এ খামারে প্রায় ২৮০০ টি কুমির রয়েছে। কুমিরের তেমন কোন রোগ বালাই হয়না বললেই চলে। ইন্টার্ন ডক্টরসরা কুমির বিষয়ে অনেক কিছু জানতে পেরে খুবি খুশি এবং বাস্তব জীবনে এটা তাদের অনেক কাজে দিবে বলে বিশ্বাস।ত্রিশাল প্রাণিসম্পদ অফিস এর পক্ষ থেকে ডাঃ আবু সাইম আরিফ,ব্যবস্থাপক,কুমির প্রজনন  খামার ভালুকা তার সহযোগিতার জন্য এবং আতিথিয়তার জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com