ডেস্ক নিউজ:
দেশে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা তৈরি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠজনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে দুটি প্রকল্পে মোট ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ( ৫ হাজার ১০০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
শুক্রবার (২১ মে) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিশ্ব ব্যাংকের সদর দফতরে এই ঋণটি অনুমোদন দেয়া হয়।বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই ঋণের মাধ্যমে বাংলাদেশের ১৭ লাখ ৫০ হাজার (১.৭৫ মিলিয়ন) দরিদ্র ও অরক্ষিত মানুষসহ যুবক, নারী, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, দেশে ফিরে আসা প্রবাসীদের সহায়তা করা হবে। পাশাপাশি করোনা মোকাবিলায়ও সক্ষমতা তৈরিতেও সহায়তা করা হবে।
এক্সেলেরাটিং অ্যান্ড স্ট্রেন্থেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্প মোট ঋণের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। এর ঋণের মাধ্যমে ১০ লাখ তরুণ ও শ্রমিকরা ভবিষ্যৎ বাজার অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারবেন।আর বাকি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার রেজিলেন্স, এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে। এই ঋণ সারাদেশের ২০টি জেলার ৩ হাজার ২০০ গ্রামের ৭ লাখ ৫০ লাখ দরিদ্র ও অরক্ষিত মানুষের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন এ প্রসঙ্গে বলেন, ‘করোনার কারণে বাংলাদেশের হাজারো মানুষের জীবনযাপন ও কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে। বিশেষ করে নারী শ্রমিক, তরুণ ও বিদেশফেরত শ্রমিকদের। এই দুই প্রকল্পের গ্রামের দরিদ্র মানুষের সামনে যে কর্মবাজার তৈরি হচ্ছে, তার উপযোগী করে গড়ে তুলতে এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীও এই সহায়তা পাবে।’
Leave a Reply