শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরিশালে গাছে গাছে দেখা দি‌চ্ছে আমের মুকুল

বরিশালে গাছে গাছে দেখা দি‌চ্ছে আমের মুকুল

এম ব‌ষির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


চলছে শীতের ভরা মওসুম। অথচ এরই মধ্যে বরিশালে অনেক আম গাছে মুকুলের দেখা মিলছে। দেশি জাতের আম গাছে মুকুল দেখা গেছে। এতে খুশি চাষি ও বগানের মালিকেরা।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভরা শীতে গাছে মুকুল আসা বিষয়টি ভালো নয়। কারণ আগে ভাগে আসা মুকুল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে আমের ফলন কমে যাওয়ার শঙ্কা রয়েছে। অবশ্য চাষিদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার আমের বাম্পার ফলন হবে।

উপজেলার কয়েকটা গ্রামে সরেজমিনে দেখা যায়, আম গাছে মুকুল আসতে শুরু হয়েছে। সোনারাঙা সেই মুকুলের পরিমাণ কম হলেও তা সৌরভ ছড়াচ্ছে বাতাসে।

আমচাষি ও বাগান মালিকরা জানান, বিভিন্ন এলাকা জুড়ে শীতের তীব্রতা বিরাজ করলেও আগাম জাতের সব আম গাছে মুকুল আসতে শুরু করেছে। পৌষের শেষের দিকে গাছে মুকুল আসার লক্ষণ দেখা যায়। তাই মাঘের শুরুতে মুকুল ধরেছে। এ কারণে বাগানে পরিচর্যা বাড়িয়েছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন জানান, ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময় অবধি বারোমাসী বা লোকাল জাতের আম গাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার জানুয়ারির শুরুতেই মুকুল আসা শুরু হয়েছে। শীতের তীব্রতা, তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে গাছের মুকুল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সারমিন আক্তার বলেন, ঘন কুয়াশার কারণে দেশি জাতের বিশেষ করে আঁটি ও ফজলি আম গাছের মুকুল ছত্রাকে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কবলে না পড়লে, এসব মুকুলে ভালো আম হবে।

তিনি আরো বলেন, তবে নিয়ম মাফিক মাঘের শেষ দিকে যেসব গাছে মুকুল আসে, তাতে আরো বেশি ফলন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com