বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কলকাতায় শুরু হল “বাংলাদেশের বিজয় উৎসব”

কলকাতায় শুরু হল “বাংলাদেশের বিজয় উৎসব”

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আজ থেকে কমিশন প্রাঙ্গণে শুরু হল “বাংলাদেশ-এর বিজয় উৎসব”৷
সকাল ৮টায় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷
তারপর, “বঙ্গবন্ধু কর্ণার”-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ৷
পরে, বাংলাদেশের মাননীয় রাসট্রপতি, প্রধানমন্ত্রী, পররাসট্রমন্ত্রী ও পররাসট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় বাংলাদেশ গ্যালারীতে ৷
প্রভাতী অনুষ্ঠানের শেষে ছিল বিশেষ মোনাজাত অনুষ্ঠান৷
বিকেল সাড়ে চারটেয় ঐ প্রাঙ্গণেই আয়োজিত হয় দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ শুরুতে ছিল বঙ্গবন্ধুর জীবননির্ভর একটি তথ্যচিত্র ৷ তারপর বক্তব্য পেশ করেন উপ-হাইকমিশনার জনাব তৌফিক হাসান ৷ পরে, ভিডিও মারফৎ উপস্থাপিত করা হয় বাংলাদেশের রাসট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা৷
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল উপ-হাইকমিশনার তৌফিক হাসানের পরিবারের সঙ্গীত পরিবেশন ৷ এরপর গান শোনান কমিশনের কর্মচারীরা ৷ সঙ্গীতানুষ্ঠানের শেষে ছিল পশ্চিমবঙ্গে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রীদের এক অসাধারণ সম্মিলিত নিবেদন ৷
এরপর সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে অন্যধরণের একটি অনুষ্ঠান পরিবেশন করেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন বন্দোপাধ্যায় ৷ তাঁরা বঙ্গবন্ধুর উপর ৭টি গান রচনা করেছেন ৭টি দেশের শিল্পীদের নিয়ে৷
“অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করেন মলি দেবনাথ ৷ তিনি কবীর সুমনের একটি রচনাও পড়ে শোনান৷
সুমিতা ভট্টাচার্যের পরিচালনা ও অংশগ্রহনে কাজী নজরুল ইসলামের কবিতানির্ভর “তুমি আসবে বলে” নৃত্যানুষ্ঠান পরিবেশন করে “ছন্দে ছন্দে” সংস্থা৷ এটি ছিল একটি পরীক্ষামূলক প্রয়াস৷
আবৃত্তি পরিবেশন করেন রোজী ঘোষ দে ৷ প্রথমদিনের সর্বশেষ নিবেদন ছিল শমীক পালের সঙ্গীতানুষ্ঠান৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com