মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ডিমলায় লিচুর ফলন ভালো হলেও শঙ্কিত কৃষকরা।

ডিমলায় লিচুর ফলন ভালো হলেও শঙ্কিত কৃষকরা।

প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা রসালো ফল লিচু। বাজারেও এসেছে হরেক প্রজাতির লিচু। বাংলাদেশ ফল গবেষণা কেন্দ্রের তথ্যমতে, বাংলাদেশে লিচু চাষকৃত জমির পরিমাণ প্রায় ১৫ হাজার ৫৭৪ হেক্টর। এ পরিমাণ জমি থেকে বছরে লিচু উৎপাদিত হয় প্রায় ১৫ হাজার ৮৫৬ টন। ডিমলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে সব মিলিয়ে ডিমলা উপজেলায় এবার প্রায় ১৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। তবে বিক্রি ও দাম নিয়ে দিশেহারা চাষীরা।

প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে ডিমলা উপজেলায় লিচু ব্যবসায়ীগন ফুল আসার আগে কিংবা পড়ে লিচু বাগান ক্রয় করে। ক্রয়ের পর নিজেরাই বাগান পরিচর্যা করে আধুনিক পদ্ধতিতে বেশি ফল উৎপাদনের ব্যবস্থা করেন। চলমান করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীরা না আসায় লিচু বাগান মালিকদের নিজেদেরকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে লিচু বাজারজাত করতে হবে।

উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের বাগান মালিক আলম মিয়া জানান, এ বছর বেশি রোগবালাই না হওয়া এবং সে সে রকম প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গত বেশ কয়েক বছরের চেয়েও ফলন ভালো হয়েছে। লিচু বাজারজাত করা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

দেখা গেছে কিছু কিছু বাগানে লিচুর ফুল ফোটার শুরুতেই এলাকায় মৌ চাষিরা আসতেন মধু সংগ্রহের জন্য। ফুল থাকাকালীন সময় প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো মধু সংগ্রহ করা হতো । এবার করোনা পরিস্থিতির কারণে লিচু ফুলের মধু সংগ্রহের প্রক্রিয়াটিও বাদ পড়েছে বলে জানান চাষীরা।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, উপজেলায় প্রায় ১৪ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ফলন গত বছরের তুলনায় বেশি হয়েছে। চলমান করোনা প্রাদুর্ভাবে চাষীরা পরিবহন সমস্যায় রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে লিচু সরবারাহ করতে না পারায় চাষীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com