বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কঙ্গোতে ইবোলার কামব্যাক

কঙ্গোতে ইবোলার কামব্যাক

কঙ্গোতে দ্বিতীয় দফায় ইবোলার প্রাদুর্ভাব ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।করোনা ভাইরাস এবং বিশ্বের সবচেয়ে বড় পরিসরে হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেশটিতে দ্বিতীয়বারের মতো ইবোলার সংক্রমণ দেখা দিলো।

 এখনও দেশটির অস্থিতিশীল পূর্বাঞ্চলে ইবোলা সমাপ্তির আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। ২০১৮ সালের আগস্ট মাসে এই মহামারি শুরু হওয়ার পর সেখানে কমপক্ষে দুই হাজার ২৪৩ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।

কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, দেশটির উত্তরাঞ্চলে ইকুয়াতেয়র প্রদেশের এমবান্দাকার কাছে নতুন করে ছয়জনের শরীরে ইবোলা ধরা পড়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেছেন, মানুষজন করোনা ছাড়াও অন্য স্বাস্থ্যগত হুমকির মধ্যে রয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এমবান্দাকার একটি হাসপাতালে আরও চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে।১৯৭৬ সালে কঙ্গোয় প্রথমবারের মতো ইবোলা শনাক্ত হওয়ার পর ইকুয়াতেয়র প্রদেশে এ নিয়ে ১১ বার এই রোগের প্রাদুর্ভাব ঘটলো। দুই বছর আগে সেখানে নতুন করে ইবোলার সংক্রমণ দেখা দিলে ৩৩ জনের মৃত্যু হয়। তবে কয়েক মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com