বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

বরিশাল শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে গত বছর ৪ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২৯৪ জন বেশি।

বরিশাল শিক্ষা বোর্ডে ছয় বছরের মধ্যে এটিই সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড। এর আগে ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭৬২ জন। ওই বছরের তুলনায় ২০১৫ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১৭১ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৫৯১টি কম।

২০১৬ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১১৩ জন, যা আগের বছরের তুলনায় ৫৮টি কম।

২০১৭ সালে তা আরও ৮২৫টি কমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৮৮। তবে ২০১৮ সালে ১ হাজার ১৭৪টি বেড়ে জিপিএ-৫ পায় ৩ হাজার ৪৬২ জন। সে তুলনায় ২০১৯ সালে ৭২৭টি বেড়ে জিপিএ-৫ পায় ৪ হাজার ১৮৯ জন। আর এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আরও ২৯৪ জন বেড়েছে।

এবছর তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩১ জন। এছাড়া, মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে ১৩২ জন।

এবারে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, যা গত বছর ছিল ৭৭.৪১ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com