বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়

চলমান করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৩১ মে) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


বিফ্রিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হচ্ছেনা। কারণ এখানে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, পুরোপুরি গণ-পরিবহন চালু হতে হবে। পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়, তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। তারপরও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ মুহূর্তে ঝুঁকি নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি।


শিক্ষাবর্ষের পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বছরের বাকি কতদিন শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে, এটি আমাদের কারো পক্ষে বলা সম্ভব নয়। কাজেই আমরা সব রকম বিষয়ই বিবেচনায় রাখছি। আমাদের হাফ বা ইয়ারলি পরীক্ষার কোন সময় নেই। বার্ষিক পরীক্ষা হবে কিনা, হলে কবে হবে, কোন সিলেবাসে হবে, শিক্ষা বছর কি ডিসেম্বরেই শেষ হবে, নাকি আগামি বছরের কয়েক মাস পর্যন্ত নিয়ে গিয়ে পুরো জিনিসটি সমন্বয় করা হবে কিনা।

এই সবই আমাদের বিবেচনায় আছে। এটি নির্ভর করবে আমরা কতদিনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারি তার উপরে। এগুলো সবই আমাদের বিবেচনায় আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com