বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
করোনার মৃত্যুপুরী এখন ব্রাজিল

করোনার মৃত্যুপুরী এখন ব্রাজিল

করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল।লাতিন আমেরিকার দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

শনিবার দেশটিতে মারা গেছে ৮৯০ জন।তাতে মৃতের সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে গেছে দেশটি।এদিন আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ২৭৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী যা নতুন রেকর্ড। খবর এএফপির।

বাংলাদেশ সময় রবিবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৩৪। ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭১।
মোট মৃতের সংখ্যায় ব্রাজিল বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে। তাদের সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (১,০৫,৫৫৭), যুক্তরাজ্য (৩৮,৩৭৬) ও ইতালি (৩৩,৩৪০)।

আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন। ব্রাজিলের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৮২০।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com