শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ভারতে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় নিহত ২, আহত ২০

ভারতে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় নিহত ২, আহত ২০

দুর্ঘটনায় কবলিত মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।
দুর্ঘটনায় কবলিত মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতে আবারও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রেনের অন্তত ১৮টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত দু’জনের প্রাণহানি এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে।

যে ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কোচ। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের বগি এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে পাঠানো হয়েছে।

কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় রেলের একজন ঊধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও লাইনচ্যুত হয়েছে। এই দু’টি দুর্ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টা রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেয়া হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com