বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোটের প্রতি  মানুষের আস্থা ফিরেছে-ইসি আলমগীর

ভোটের প্রতি  মানুষের আস্থা ফিরেছে-ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর

ডেস্ক রিপোর্ট-

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরেছে। গতকাল নির্বাচনে ৬৫,৭০,৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনদিন ভোটকেন্দ্রে মানুষ তাদের ভোট দিতে যাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের প্রতি আস্থার কারণেই সম্ভব হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলীয়ভাবে কোন দল অংশগ্রহণ করছে না। এটা তাদের ব্যাপার। কোনো এমপি, মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না।

তিনি বলেন, মন্ত্রী, এমপিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করলে আচরণবিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে এবং মন্ত্রী এমপিসহ কেউ যাতে প্রভার বিস্তার না করতে পারে সেজন্য ঢাকায় সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এসময় জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পেরকোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৮ মে রাজবাড়ীর পাংশা ও কালুখালী এবং আগামী ২১ মে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. আলমগীররাজবাড়ীউপজেলা পরিষদ নির্বাচননির্বাচন কমিশনারমতবিনিময় সভা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com