মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ড. ইউনূসকে পুরস্কার দেয়নি ইউনেস্কো

ড. ইউনূসকে পুরস্কার দেয়নি ইউনেস্কো

স্টাফ রিপোর্টার-

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ পদকপ্রাপ্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো থেকে ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন ড. ইউনূস।

এরপর গত বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেস্কো থেকে ইউনূসকে কোনো পদক দেওয়া হয়নি। ওই সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামে একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।

ঘটনার সত্যতা জানতে ভাস্কর হেদভা সার ও ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করা হয়। গত বুধবার রাতে হেদভা সার বলেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান একেবারে সঠিক। দ্য ট্রি অব পিস পুরস্কার ইউনেস্কো নয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।’

একই রকম তথ্য জানিয়েছে ইউনেস্কো। সংস্থাটির প্রেস অফিসার ক্লেয়ার ওহাগান জানান, শৈল্পিক কাজের অংশ হিসেবে শিল্পী হেদভা সারের নির্মিত একটি ভাস্কর্য দ্য ট্রি অব পিস। হেদভা সার ইউনেস্কোর শুভেচ্ছা দূত। তবে এ শিল্পকর্মটি ইউনেস্কোর কোনো পুরস্কার নয়।

এর আগে গত বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ২০২৪ সালের ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

এতে আরও বলা হয়, বাকু ফোরামের আয়োজক নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে জানিয়েছিলেন, এ সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com