মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যুক্তরাষ্ট্র দুর্নীতির টাকা জব্দ করলে খুশি হবো : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র দুর্নীতির টাকা জব্দ করলে খুশি হবো : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে দুর্নীতি করে নিয়ে যাওয়া টাকা যুক্তরাষ্ট্র সরকার জব্দ করলে খুশি হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমনে তারা নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের ব্যাংকে যেসব দুর্নীতির অর্থ রক্ষিত আছে, তা জব্দ করা হবে বলে জানিয়েছে তারা। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করেন, আমরা খুবই খুশি হবো। কারণ, তাদের দেশে একটি আইন আছে, বেশি টাকা নিয়ে গেলে কাজের অনুমোদন পাওয়া যায়, তাদের নাগরিক হওয়া যায়। এটা শুধু তাদের দেশে না, অন্য দেশেও এ নিয়ম আছে। আর আমাদের দেশে যারা দুর্নীতি করে টাকা নিয়ে যান, তারা যদি তা জব্দ করে আমরা খুশি হবো। আমরা স্বাগত জানাচ্ছি।’

মতবিনিময় প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, তারা তাদের বক্তব্য ও নির্দেশনা দিয়েছেন। একটি নির্দেশনা আপনাদের জন্যও দিয়েছেন। বলেছেন যে আমাদের এখানের সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন মার্কিন রাষ্ট্রদূতকে, যে আপনি কি জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছেন? তখন তিনি বলেছেন, যে আমাদের দেশ সম্পর্কেও কত লোকে কথা বলে। তাহলে সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল, আপনি জেনেভা কনভেনশনের ৪১ ধারা লঙ্ঘন করেছেন কি না? সাংবাদিক পাল্টা প্রশ্ন করেননি। কিংবা যখন বাংলাদেশে ১০ বছরে ৭৬ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটি নিয়ে তারা যখন কথা বলেন, আমাদের কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেননি, আপনার দেশে কতজন বিচারবহির্ভূত হত্যার শিকার হন?”

“আপনার দেশে শুনেছি হাজারখানেক লোক পুলিশের হত্যাকাণ্ডের শিকার হন। তারা যখন বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কেউ তখন তাকে জিজ্ঞাসা করে না, আপনাদের দেশে অংশগ্রহণমূলক নির্বাচন কেমন! কত শতাংশ লোক ভোট দেন। আমরা শুনেছি, যে ২৬ শতাংশের বেশি লোক ভোট দেন না বা উপ-নির্বাচনে এক বা দেড় শতাংশের বেশি লোক ভোট দেন। আমাদের সাংবাদিকরা সেই প্রশ্ন করেন না,” বলেন আব্দুল মোমেন।

তিনি আরও বলেন, সে কারণে আমাদের এখানের একজন (বিশিষ্ট ব্যক্তি) প্রস্তাব দিয়েছেন, কীভাবে প্রশ্ন করতে হয়, সাংবাদিকদের তার একটা অরিয়েন্টেশন দরকার। এভাবে বিভিন্ন বিষয় আলোচনায়। আলাপটা খুবই উন্নতমানের গুণগত দিক থেকেও ভালো। আগামী নির্বাচন সামনে রেখে তারা আমাদের নির্দেশনা দিয়েছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com