মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আপিল ইমরানের

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আপিল ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক

আলোচিত তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য।

পাঞ্জুথা জানিয়েছেন, সোমবার হাইকোর্টে আপিল করেছেন তারা এবং আগামী বুধবার সেই আপিলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সফল ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৭০ বছর বয়স্ক ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ— ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় বিভিন্ন দেশের সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া দামী সব উপহার সম্পর্কে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।

এই অভিযোগে নির্বাচন কমিশন আদালতে একটি মামলা করেছিল। সাধারণভাবে সেটি পরিচিতি পায় ‘তোশাখানা মামলা’ নামে। শনিবার সেই মামলার রায় ঘোষণা করেছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার।

রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন বিচারক।

বিচারক এই নির্দেশ দেওয়ার অল্প সময়ের মধ্যেই লাহোরের অভিজাত এলাকা জামান পার্কের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। বর্তমানে তিনি পাঞ্জাবের অটোক জেলে রয়েছেন।

২০২২ সালের ১০ এপ্রিল বিরোধীদের অনাস্থা ভোটে ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে বিদেশি মুদ্রার মজুত কমে যাওয়া এবং আইএমএফের ঋণের কিস্তি স্থগিতাবস্থা এই সংকটকে করেছে আরও ঘনীভূত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পাকিস্তানের এই সার্বিক টালমাটাল পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন ইমরান খান।

এদিকে, শনিবার ইমরান খানকে কারাগারে পাঠানোর পর রোববার তার আইনজীবী নাঈম পাঞ্জুথা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, পিটিআই চেয়ারম্যানকে খুবই নিম্নমানের একটি সেলে রাখা হয়েছে; তিনি আরও বলেন সেখানে ডে টয়লেটটি আছে, সেটি খোলা এবং মাছি ও পোকামাকড়ে পরিপূর্ণ।

তার এই অভিযোগের জবাব দিয়ে সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দেশটির সম্প্রচার সংবাদমাপধ্যম জিও নিউজকে বলেন, ‘কারাগারে প্রতিটি সেলের ভেতরে একটি করে টয়লেট আছে। কোনো পৃথক শৌচাগার সেখানে নেই।’

‘কারাগারে এখন ইমরান যেভাবে দিন কাটাচ্ছেন…. তার মনে রাখা উচিত—ক্ষমতা থাকাকালে যাদেরকে কারারুদ্ধ ইমরান করেছিলেন, তারাও সেভাবেই সেখানে দিন কাটিয়েছেন।’

সূত্র : রয়টার্স

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com