মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভারতের মুম্বাইয়ে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তিন দশক ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজ্যের নাভি মুম্বাই শহরের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দেশটির সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

খারঘর থানা পুলিশের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে নাভি মুম্বাইয়ের এটিএসের একটি দল বুধবার খারঘর এলাকার ওভেগাঁও চত্বরে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিন ব্যক্তি ভারতে ভ্রমণ এবং বসবাসের বৈধ কোনও নথি দেখাতে পারেননি। জীবিকা নির্বাহের জন্য তারা সেখানে স্থানীয়ভাবে কাজ করছিলেন বলে জানিয়েছেন।

থানায় দায়ের করা এফআইআরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন প্রায় ৩০ বছর আগে বাবা-মায়ের সাথে ভারতে যান। তখন থেকে মুম্বাইয়ে বসবাস করছেন তারা।

পিটিআই বলছে, গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন, কামাল আহমেদ খান (৩৬), আলিম ইউনুস শেখ (৪০) এবং বাদল মঈনুদ্দিন খান (৩৮)।

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধি-১৯৫০ ও বিদেশি আইন-১৯৪৬ এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) মুম্বাই ও নাভি মুম্বাইজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। বুধবার মহারাষ্ট্রের একজন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ২০২২ সালে নাভি মুম্বাইয়ের নেরুল থানায় দায়ের হওয়া একটি ধর্ষণের মামলায় ওয়ান্টেড তালিকায় থাকা দুই বাংলাদেশিও রয়েছেন।একাধিক স্থানে অভিযান এবং এক সপ্তাহব্যাপী ছড়িয়ে থাকা বৈধ কাগজপত্র ছাড়াই দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযানের অংশ ছিল, কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন।

সূত্র: পিটিআই।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com