শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেষ দিনেও ম্যাঙ্গো ট্রেনে হয়নি কোরবানির পশু বুকিং

শেষ দিনেও ম্যাঙ্গো ট্রেনে হয়নি কোরবানির পশু বুকিং

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে এ বছরও কোরবানির পশু কম খরচে ঢাকা নেওয়ার ব্যবস্থা রেখেছে রেল বিভাগ। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেই আলাদা ওয়াগনে পরিবহন করা হচ্ছে কোরবানির পশু।

শনিবার (২৪ জুন) থেকে সোমবার (২৬ জুন) পর্যন্ত এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি। ফলে একই ট্রেনে যাচ্ছে আম ও কোরবানির গরু-ছাগল।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রথম দিন শনিবার (২৫ জুন) দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল নিয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়। কিন্তু দ্বিতীয় দিন রোববার (২৫ জুন) চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ছেড়ে গেলেও এই ট্রেনে কোনো গরু-ছাগল যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানিয়েছেন, সোমবার (২৬ জুন) বিশেষ ট্রেন চলার শেষ দিনেও কোন কোরবানির পশু বুকিং হয়নি।

তিনি আরও জানান, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনেই আলাদা তিনটি ওয়াগন জুড়ে দিয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু অথবা ৪০টি ছাগল পরিবহন করা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা। সে হিসেবে একটি গরুতে খরচ ৫৯২ টাকা। কম খরচের পাশাপাশি রক্ষণাবেক্ষণ সুবিধা রয়েছে বিশেষ এই ট্রেনে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় মাত্র ৭৭টি, আয় হয় ৪৫ হাজার ৫৮৪।

২০২২ সালের ৬ জুলাই দ্বিতীয়বারের মতো চালু হয় ক্যাটল ট্রেন। সেসময় ২৩টি কোরবানির পশু পরিবহন করে রেলওয়ের আয় হয় ১১ হাজার ২৩৯ টাকা।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com