শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘ঈদযাত্রায় থ্রি-হুইলার ও মানব-চালিত পরিবহন চলতে দেওয়া হবে না মহাসড়কে ’

‘ঈদযাত্রায় থ্রি-হুইলার ও মানব-চালিত পরিবহন চলতে দেওয়া হবে না মহাসড়কে ’

সিরাজগঞ্জ সংবাদদাতা

ঈদকে সামনে রেখে মহাসড়কে থ্রি-হুইলার ও মানব-চালিত পরিবহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

রোববার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঈদযাত্রায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক সময় মহাসড়কে তিন চাকার যান ও মানব-চালিত পরিবহন দুর্ঘটনার কারণ হয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে থ্রি-হুইলার ও মানব-চালিত পরিবহন চলতে দেওয়া হবে না। এতে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর উত্তরবঙ্গের যাত্রীরা স্বস্তিতে যেতে পারবেন।

তিনি আরও বলেন, মহাসড়কের বেশিরভাগ স্থানে চার লেন হয়ে গেছে। বেশ কিছু আন্ডারপাস ও ওভারপাস খুলে দেওয়া হয়েছে। ফলে পরিবহন নির্বিঘ্নে চলাচল করবে। মহাসড়কে যানজট নিরসনে এক হাজারের বেশি জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলসহ জেলা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩০-৪০ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই ভোগান্তি এড়াতে এবার ঈদযাত্রায় নলকা ফ্লাইওভার ও কড্ডা আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com