শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নরেন্দ্র মোদি মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন

নরেন্দ্র মোদি মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব নীল’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৫ জুন) মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন।

এর আগে, দিনের শুরুতে, মিসরের এগারো শতকের আল-হাকিম মসজিদ এবং কায়োর হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান মোদি। এছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকও করেন।

গত ২৬ বছরের মধ্যে— নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিপক্ষীয় সফরে মিসর গেছেন।

মিসরের প্রেসিডেন্ট আল সিসি সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মিসরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ১ হাজারেরও বেশি পুরোনো আল-হাকিম মসজিদের নির্মাণশৈলির প্রশংসা করেন।

১৩ হাজার ৫৬০ বর্গমিটার বিস্তৃত মসজিদটি ভারতের দাউদি বোহরা কমিউনিটির সহায়তায় কিছুটা পুননির্মাণ ও সংস্করণ করা হয়। ১৯৭০ সালে সংস্কারের পর এখন পর্যন্ত এই কমিউনিটিই মসজিদটির দেখভালের দায়িত্বে আছে।

মিসরে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেছেন, ‘দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে মোদির গভীর সম্পর্ক রয়েছে। কারণ তাদের অনেকেই ভারতের গুজরাটে বসবাসন করেন।’

অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী যে যুদ্ধ সমাধিতে গিয়েছিলেন সেখানে ৪ হাজার ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মিসর ও ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান তারা।

সূত্র: এনডিটিভি

বা বু ম / অ ‍জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com