সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিরাজগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

সিরাজগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

সিরাজগঞ্জ সংবাদদাতা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানি। তবে নদ-নদীর পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি আরও দু-তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, বুধবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৫ মিটার। যা ২৪ ঘন্টায় ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৬ মিটার। যা ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

এছাড়াও অভ্যন্তরীণ করতোয়া নদীর পানি উল্লাপাড়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৪০ সেন্টিমিটার এবং বড়াল নদীর পানি শাহজাদপুরের বাঘাবাড়ী পয়েন্টে বেড়েছে ৬৯ সেন্টিমিটার।  

রণজিত কুমার সরকার বলেন, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণের কারণে কয়েকদিন ধরে যমুনার পানি বাড়ছে এবং এটা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তবে পানি বাড়ার হার এখনো কম । এতে চরাঞ্চলের কিছু নিম্নভূমি প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।

তিনি বলেন, আমরা আবহাওয়া সূত্রে যতটুকু জানতে পেরেছি, যমুনার পানি আরও দু-তিন দিন বাড়তে পারে। তারপরে পানি কমবে এবং পরে আবারও বাড়বে। এবার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি যেতে পারে। তবে অতিক্রম করার শঙ্কা নেই।

বা বুম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com