মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তথ্যমন্ত্রীকে নিয়ে ‘অপপ্রচার’, সাতজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

তথ্যমন্ত্রীকে নিয়ে ‘অপপ্রচার’, সাতজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউটিউব ও ফেসবুকে ‘মিথ্যা তথ্যসংবলিত’ ভিডিও ক্লিপ আপলোড করায় ‘নাগরিক টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল ও এর ফেসবুক পেজ পরিচালনায় জড়িত সাতজনের নামে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণিতে বলা হয়, হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করতে মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ইউটিউবে নাগরিক টিভির চ্যানেল ও এর ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে। চার দিন আগে এটি প্রচার করা হয়। পরে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি বাদী দেখতে পান। প্রকৃতপক্ষে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর।

বাদীর আইনজীবী নিখিল চন্দ্র নাথ বলেন, তথ্যমন্ত্রীকে জড়িয়ে কথিত ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ভিডিও প্রচার করে। ভিডিওটি প্রত্যাহার করতে ফেসবুক, ইউটিউব, বিটিআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বিটিআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভিডিওটি সরাতে নির্দেশ দেন।

এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। সেই মামলায়ও একই অভিযোগ করে সাতজনকে আসামি করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com