শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু টানেল

উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু টানেল

ডেস্ক নিউজঃ

উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম সুড়ঙ্গপথ, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। এখন টানেলের মধ্যে যানবাহন চলাচলের নির্দেশিকা বসানো হচ্ছে। প্রকল্প পরিচালক জানান, টানেলে চলাচলে কোনো জটিলতা সৃষ্টি হলে সেই সংকেত যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছায় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। সেপ্টেম্বরে টানেল উদ্বোধন হতে পারে। 

চট্রগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে ৩ দশমিক তিন দুই কিলোমটার দৈর্ঘ্যরে দুই সুড়ঙ্গপথ বা টানেল। যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল। এটি দেশের প্রথম সুড়ঙ্গপথ।

কর্ণফুলী নদীর দুই পাড় পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করে নির্মিত টানেলের ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কাজ আগেই শেষ হয়েছে। মূল টানেলের আলোকসজ্জা, বায়ু ও অক্সিজেন সরবরাহ, সেচ পাম্প স্থাপন, সিগন্যাল ও নিয়ন্ত্রণ কক্ষের সাথে তাৎক্ষণিক যোগাযোগের বিশেষ প্রযুক্তি স্থাপনসহ আনুসাঙ্গিক সব কাজই শেষ। এখন প্রতিটি সেবার কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, টানেল পরিচালনার জন্য সিঙ্গাপুর থেকে ২২ জনকে কেটানেল পরিচালনার প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। নদীর এপার থেকে ওপারে আসা যাওয়ার দুটি টিউবই এখন যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে উদ্বোধনের আগে কয়েকদিন যানবাহন চালিয়ে চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে। 

টানেল ব্যাবহারের প্রয়োজনীয় নির্দেশনা থাকবে টানেলের মধ্যে। যা টানেলের দেয়ালসহ বিভিন্ন স্থানে দৃশ্যমান থাকবে। আগামী সেপ্টেম্বর মাসে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে বঙ্গবন্ধু টানেল। 

উদ্বোধনের আগে টানেলের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com