বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল

গৌরীপুরে আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরিয়া নদীতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রায় ৬ বছর আগে নদীর ওপর নির্মাণ করা হয় সেতু কিন্তু বছর যেতে না যেতেই অকার্যকর হয়ে পড়েছে সেতুটি।

সেতুটির একপাশ দেবে গেছে ও সেতুটির তিনটি গাইড ওয়াল ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।


স্থানীয়রা জানান, নির্মাণের পরপরই সেতুটির বেহালদশা হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লাগানো হয়নি কোন সাইনবোর্ড। নির্মাণ ত্রুটির কারণে এমন অবস্থা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, অচিন্তপুর ইউনিয়নের বাকরকোণা হইতে খান্দার যাওয়ার রাস্তায় সুরিয়া নদীর ওপর প্রায় ৬ বছর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটি নির্মিত হয়। হঠাৎ করে নির্মানের  পর পরই সেতুটির এক পাশ দেবে যায়। প্রায় এক বছর আগে সেতুটির চারটি গাইড ওয়ালের মধ্যে তিনটি গাইড ওয়ালই ভেঙ্গে গেছে। এতে করে পথচারীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয়রা আরও জানান, সড়কটি দিয়ে খান্দার, বালুয়াকান্দা মহিশ্বরণ, রামচন্দ্রনগর, মোবারকপুরসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। বর্তমানে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটির ভগ্নদশায় ভারী যানবাহন নিয়ে প্রায় ৪ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষের।


এ বিষয়ে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল ইসলাম বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান, এই সেতুটি নির্মানের পর থেকেই ঝুঁকিপূর্ন নতুন করে সেতু নির্মানের জন্য উপজেলা পরিষদে প্রস্তাবনা জমা দেয়া হবে।


এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান, দুই বছর যাবৎ যে প্রস্তাবনা পাঠিয়ছিলাম সেগুলো এখনো পাশ হয়ে আসেনি, নতুন করে বরাদ্দ আসলে সেতুটি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com