শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীলঙ্কাকে ঋন সহায়তা দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ঋন সহায়তা দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডেস্ক নিউজ:

মুদ্রা বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কমপক্ষে ২০০ মিলিয়ন ডলার ঋণ শ্রীলঙ্কাকে দিতে সম্মত হয়েছে।

ইতিহাসে এই প্রথম বাংলাদেশ মুদ্রার অদলবদল করে রিজার্ভ থেকে অন্য দেশে ঋণ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়াটিতে কোনও ঝুঁকি দেখছেন না, তবে সতর্ক করেছেন যে কিছু সময় অর্থ ফেরত পাওয়া কঠিন হতে পারে। মঙ্গলবার(২৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম দেশের সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী, যাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে তাদের সহায়তা করার জন্য নীতিগতভাবে এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে।

শ্রীলঙ্কার অনুরোধ অনুসারে এই চুক্তির আওতায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়ন ডলার সরবরাহ করবে। লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার ধরে এই অর্থ শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য দেয়া হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা। এর আগে দুই দেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য মার্চ মাসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফরের সময় তিনি ঋণ প্রাপ্তির প্রত্যাশা করেন।  এই ঋণচুক্তিতে শ্রীলঙ্কার সরকার এবং কেন্দ্রীয় গ্যারান্টার হবে। এদিকে এমন ঋণচুক্তিরত বিষয়ে দেশের অর্থনীতিবিদরা বলছেন কখনও টাকা ফেরত পেতে সমস্যা দেখা দেয় তবুও এই চুক্তিটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এছাড়া বাংলাদেশের ক্রেডিট রেটিং পয়েন্ট অর্জনে সহায়তা করবে বলে জানিয়েছেন তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com