বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেট কারাগার থেকে ৮৪৯ জনের মুক্তি

সিলেট কারাগার থেকে ৮৪৯ জনের মুক্তি

করোনা পরিস্থিতির মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ৮৪৯ জন কয়েদি মুক্তি লাভ করেছেন। সরকারি আদেশ ও ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার( ১৬ জুন) পর্যন্ত ৮৪৯ জন কয়েদি মুক্তি লাভ করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশে শুরু হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিলেট কেন্দ্রীয় কারাগারের কাছে একটি তালিকা চায়। সরকারের নির্দেশনার আলোকে বেশ কয়েকজন কয়েদির একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়।সিলেটের জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, তালিকা থেকে জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে ছিলেন তাদের মধ্যে থেকে ৩৪ জনকে ইতিমধ্যে মুক্তি দেয়া হয়েছে। গত ৭ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়।

এদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেয়ার নির্দেশনা থাকলেও তারা জরিমানা আদায় করতে না পারায় প্রথমে মুক্তি পাননি। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জরিমানার ৫০ হাজার টাকার মত সংগ্রহ করে। সংগৃহীত টাকা থেকে জরিমানা পরিশোধ করে আটকে পড়াদের মুক্তি দেয়া হয় বলে জানান জেল সুপার মুজিবুর রহমান।

বর্তমানে ভার্চুয়াল কোর্ট চলমান থাকায় এই ৩৪ জন ছাড়াও আদালত মঙ্গলবার পর্যন্ত ৮১৫ জনের জামিন মঞ্জুর করেন। তাদের সবাইকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। সরকারি আদেশে ও ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সিলেট কারাগার থেকে সবমিলিয়ে গত মঙ্গলবার পর্যন্ত মুক্তি পেয়েছেন ৮৪৯জন কয়েদি। ১২ এপ্রিল থেকে সিলেটে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়। শুধু মাত্র যারা কারাগারে রয়েছেন এবং জামিনযোগ্য তাদের অনেককে আদালত জামিন দিচ্ছেন।

কিন্তু বিভিন্ন মামলার আসামি যারা বর্তমানে বাহিরে রয়েছেন তাদের আদালতে আত্মসমর্পণ করার সুযোগ নেই।যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৩০ বছর সাজার মধ্যে ইতিমধ্যে যারা ২০ বছর কারাবাস অতিক্রান্ত করেছেন, ছোটখাটো অপরাধ ও বেশি বয়স্ক (অচলাবস্থায় রয়েছেন) যারা রয়েছেন মূলত তাদের দিয়েই তালিকা করা হয়।করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে কারাগার সংরক্ষিত রাখতে দেশের ৩ হাজার কারাবন্দীকে জামিন দেওয়ার উদ্যোগ নেয় সরকার।

করোনায় সৃষ্ট দুর্যোগের কারণে কারাবন্দীর সংখ্যা কমাতেই দেশের ৬৮ কারাগারে ছোটখাটো অপরাধ ও জামিনযোগ্য ধারায় বিচারাধীন ৩ হাজারের বেশি কারাবন্দীকে জামিন দিতেই এ উদ্যোগ বলে কারা সূত্রে জানা গেছে।অধিক বন্দির কারণে সরকারের বিশেষ নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ কারা অধিদফতরের এসব বন্দির তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দেয় বলে জানা গেছে।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৩০ বছর সাজার মধ্যে ইতিমধ্যে যারা ২০ বছর কারাবাস অতিক্রান্ত করেছেন এদের মধ্যে কেউ সিলেট কারাগার থেকে মুক্তি পাননি। যে ৩৪ জন মুক্তি লাভ করেছেন তাদের কারো সাজা ২ বছরের উপরে ছিল না বলে কারা সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com